বাকৃবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এ খেটে খাওয়া, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান।

বাকৃবি প্রতিনিধি:স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবস্থান ২৯তম। গত বছরের তুলনায় পিছিয়েছে চার ধাপ। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিমাগো প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর নব যোগদানকৃত ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের বিজ্ঞানী/কর্মকর্তাদের ইনডাকশন ট্রেনিং (পরিচিতিমূলক প্রশিক্ষণ) আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বৃহস্পতিবার ব্রির প্রশিক্ষণ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসিক হলে ‘ছাত্রলীগ পুনর্বাসন’–এর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের প্রবল প্রতিবাদের মুখে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এগ্রিলাইফ২৪ ডটকমঃশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বাকৃবি প্রতিনিধি: বিশ্বের অন্যতম বৃহত্তম কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানের শিক্ষার্থীদের সংগঠন 'ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস' (ইয়াস) -এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী ও পরিচালনা পর্ষদ কমিটি ঘোষণা করা হয়েছে।

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ও কার্যকারী পরিষদ গঠিত হয়েছে। কমিটিতে গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ফখরুল ইসলাম। এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি আবু নাছির ত্বোহা।