
এগ্রিলাইফ প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলার এস.এস ফিস ফিড-এর উদ্যোগে মৎস্য চাষ বিষয়ক এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রায় ৪০ জন মৎস্য খামারি অংশগ্রহণ করেন। খামারিদের আধুনিক ও লাভজনক মাছ চাষ সম্পর্কে প্রশিক্ষণ দিতে এই কর্মশালার আয়োজন করে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং কৃষিবিদ নুরুদ্দিন ফয়সাল। এছাড়া উপস্থিত ছিলেন ডা. মোঃ শাহাদাত হোসেন, হেড অব টেকনিক্যাল, মোঃ নজরুল ইসলাম, এজিএম জোন-০২ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সমীরণ বিশ্বাস:কৃষকের মূল চালিকাশক্তি: কৃষক কার্ড ও বাংলাদেশের কৃষির নতুন দিগন্ত। বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের মূল ভিত্তি হলো কৃষি। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি, সব ক্ষেত্রেই কৃষির অবদান অপরিসীম। তাই বলা যায়, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আর এই কৃষিকে টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃষক। কিন্তু কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। বর্তমান সময়ে কৃষকের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা দূর করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হলো “কৃষক কার্ড” চালু করা। এই কৃষক কার্ড কৃষকদের জন্য একটি পরিচয়পত্রের মতো হলেও এর কার্যকারিতা অনেক বিস্তৃত। এটি শুধু পরিচয় নয়, বরং কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা ও সেবার একটি একক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

বাকৃবি প্রতিনিধি:কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

এগ্রিলাইফ প্রতিবেদক: খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রান্তিক পর্যায়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত বুধবার ১১ মার্চ গাজীপুরের সালনায় গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ উৎপাদন বিষয়ক এক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এলাকার প্রায় ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকমঃদক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে উদ্ভূত সমস্যাগুলো নিয়ে সার্ক কৃষি কেন্দ্র আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) একটি আঞ্চলিক ওয়েবিনার আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা জলবায়ুর প্রভাব, অভিযোজন কৌশল এবং টেকসই মাছ চাষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: টাঙ্গাইলের মধুপুরে 'পোল্ট্রি খামারে বায়ো-সিকিউরিটি বা জৈব নিরাপত্তা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার মুকুল একাডেমী মাঠে ঐ সেমিনার অনুষ্ঠিত হয়।

মো: দেলোয়ার হোসেন: আজ ০৫ই মার্চ/২০২৬ মাশরুম চাষ সম্প্রসরণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালকের হলরুমে অনুষ্ঠিত হয়।