ইসলামিক ডেস্ক:বাংলাদেশে এবার পবিত্র রমজান মাস ৩০টি রোজা পালনের মধ্য দিয়ে পরিসমাপ্তির পথে। আজ ছিল শেষ তারাবি নামাজ। এই বিদায়ের মুহূর্তে আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক রমজান থেকে আমরা কী শিখলাম? এই মাসের অর্জিত শিক্ষা কি আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারবে?

ইসলামিক ডেস্ক: আজ মাহে রমজানের ২৮ কম রোজা। রোজা ২৯ অথবা ৩০ হতে পারে যা নির্ভর করবে চাঁদ দেখার উপর। । রমজানের শেষ প্রান্তে উপনীত হয়ে মুমিনদের জন্য ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার গুরুত্ব অপরিসীম। পবিত্র রমজান মাসটি তিনটি গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত। হাদিস শরিফে বর্ণিত আছে, রমজানের প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় দশ দিন মাগফিরাতের (ক্ষমা প্রাপ্তির) এবং তৃতীয় দশ দিন জাহান্নাম থেকে মুক্তির । এই হাদিস অনুযায়ী, আমরা বর্তমানে সেই শেষ দশকে অবস্থান করছি, যা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের জন্য বিশেষভাবে নির্ধারিত। এই শেষ দিনগুলোতে ইস্তিগফার পড়ার গুরুত্ব আরও বৃদ্ধি পায়, কারণ এ সময় মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি আরও নিকটবর্তী হন এবং ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন ।

এগ্রিলাইফ২৪ ডটকম:গতকাল ৩ মার্চ, ২০২৬পবিত্র রমজান মাসের শিক্ষা ও মানবতার সেবায় মীর আইয়ুব আলী বিধা নিকটন রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রাল, উত্তরণ সঞ্চয় ও বহুমুখী সমবায় সমিতি এবং সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ-এর যৌথ উদ্যোগে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মীর আইয়ুব আলী বিধা নিকটন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দেখা গেছে।

ইসলামিক ডেস্ক: মহান আল্লাহ তাআলা রমজান মাসকে অসংখ্য বৈশিষ্ট্যে অনন্য করে দিয়েছেন। এই মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লুকিয়ে আছে একটি মহিমান্বিত রাত, যা 'লাইলাতুল কদর' বা 'শবে কদর' নামে পরিচিত। এই রাতটি হাজার মাসের ইবাদত থেকেও উত্তম । পবিত্র কোরআনে সূরা কদরে আল্লাহ ঘোষণা করেছেন, "নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন, কদরের রাত কী? কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম।" ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার এতিম শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ডেস্ক:ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। তবে কাদের যাকাত দেওয়া যাবে আর কাদের দেওয়া যাবে না এ বিষয়ে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “ধনী ও কর্মক্ষম ব্যক্তির জন্য যাকাতে কোনো অংশ নেই।” সুনান আবু দাউদ

এগ্রিলাইফ২৪ ডটকম: পবিত্র রমজান মাসে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ নামে ক্যাম্পেইনের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি। এই উদ্যোগের মাধ্যমে রমজান উপলক্ষ্যে প্রচলিত হৃদয়ছোঁয়া বিজ্ঞাপন-নির্ভর প্রচারণা থেকে সরে এসে বাস্তবভিত্তিক সামাজিক কার্যক্রম হাতে নিয়েছে কোম্পানিটি।