বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চত্বরে অবস্থিত দারুল কুরআন মুসলিম একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) একাডেমির প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ইসলামিক ডেস্ক: জাহান্নামের ভয়াবহ পরিণতি থেকে মানবজাতিকে সতর্ক করতে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বাণী নাজিল করেছেন। সূরা আল-জাসিয়ার ৩৪ ও ৩৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, "আজ আমি তোমাদের ভুলে যাব, যেমন তোমরা এ দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিলে। আর তোমাদের স্থান হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এটা এজন্য যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র বানিয়েছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল।"

ইসলামিক ডেস্ক: পবিত্র রজব মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, তাওবা ও নৈতিক উন্নয়নের এক মহামূল্যবান সময়, যা মানুষকে খারাপ অভ্যাস ত্যাগ করে সৎপথে ফিরে আসার প্রেরণা জোগায়। এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় অন্তর পরিশুদ্ধ করা, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শপথ নতুন করে গ্রহণ করার শিক্ষা দেয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উপদেষ্টা আজ বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের কনফারেন্স রুমে যাকাত কনফারেন্স ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন এ কনফারেন্সের আয়োজন করে।

ইসলামিক ডেস্ক: পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা এই মহাবিশ্বের একমাত্র অধিপতি। একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা ও প্রশান্তি নির্ভর করে আল্লাহর একত্বের ওপর অটল বিশ্বাসের মাধ্যমে। পবিত্র কুরআনের সূরা আয-জুমারের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, "বলো, সকল সুপারিশের মালিক একমাত্র আল্লাহ। আকাশ ও পৃথিবীর সার্বভৌম রাজত্ব একমাত্র তাঁরই। তারপর তোমরা তাঁর কাছেই প্রত্যাবর্তিত হবে।"

ইসলামিক নিউজ ডেস্ক:মহান রাব্বুল আলামীনের অপার করুণা ও মহাশক্তির অন্যতম নিদর্শন এই বিশ্বব্রহ্মাণ্ড। আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির উদ্দেশ্যে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তবে সবাই স্বীকার করবে একমাত্র মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহই এগুলোর স্রষ্টা। পবিত্র কুরআনের সূরা আয-যুখরুফের ৯ ও ১০ নম্বর আয়াতে এ সত্যই সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা ভূপৃষ্ঠকে আমাদের জন্য প্রশস্ত আশ্রয়স্থল বানিয়েছেন, যেখানে আমরা স্থিতি ও বিশ্রাম লাভ করি এবং তাঁর দেওয়া রিজিক ও পথনির্দেশনা অনুসরণ করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি।

ইসলামিক ডেস্ক: পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ৮০ থেকে ৮৩ নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন তাঁর অপরিসীম ক্ষমতা ও সৃষ্টিশীলতার সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেন; সাধারণ দৃষ্টিতে যা শীতল ও সজীব, সেখান থেকেই তিনি উত্তাপ ও শক্তির উৎস সৃষ্টি করেছেন। এতে প্রমাণিত হয়, আল্লাহ তায়ালার জন্য অসম্ভব বলে কিছু নেই; তাঁর সৃষ্টির প্রতিটি স্তরেই রয়েছে হিকমত ও কুদরতের প্রকাশ।