
ইসলামিক নিউজ ডেস্ক:দুনিয়ার ধন-সম্পদ, সন্তান-সন্ততি কিংবা সামাজিক মর্যাদা কিয়ামতের দিন কাউকে রক্ষা করতে পারবে না, যদি তা অবিশ্বাস, অন্যায় ও হারাম পথে অর্জিত হয়। আল্লাহর প্রতিশ্রুতি অটল—সেদিন প্রত্যেককে তার কর্মফল অনুযায়ী হিসাব দিতে হবে।
ই
সলামিক নিউজ ডেস্ক: ফলমূল, শস্য কিংবা খাদ্য উৎপাদন এসব কেবল নির্দিষ্ট জাতি বা অঞ্চলের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। আল্লাহর দেওয়া নিয়ামতগুলো পৃথিবীর প্রতিটি মানুষের অধিকার। তাই ইসলাম সব ধর্ম-বর্ণ-জাতির জন্য শান্তি ও কল্যাণের শিক্ষা দেয়।

ইসলামিক নিউজ ডেস্ক: বর্তমান সময়েও মুসলমানরা বিভক্তি ও দ্বন্দ্বে জর্জরিত। রাজনৈতিক, সামাজিক বা মতপার্থক্যের কারণে মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় কুরআনের (আলে ইমরান: ১০৩) এই আয়াত আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশনা। ইসলামের আগমনের পূর্বে আরব সমাজ ছিল বিভক্ত ও যুদ্ধবিগ্রহে লিপ্ত। গোত্রগত শত্রুতা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ইসলাম এসে সেই সমাজে ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। বিশেষ করে আনসার ও মুহাজিরদের মধ্যে সম্পর্ক এর বাস্তব উদাহরণ।

ইসলামিক ডেস্ক: বাংলাদেশে আজ ন্যায়ভিত্তিক বিচার প্রতিষ্ঠার দাবি সর্বত্র জোরালো। সমাজে অন্যায়-অত্যাচার, মিথ্যা সাক্ষ্য, দুর্নীতি ও অবিচারের ফলে ন্যায় ও শান্তি নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে আল্লাহর নির্দেশ আমাদেরকে মনে করিয়ে দেয় যে, বিচার প্রক্রিয়ায় পক্ষপাত, স্বজনপ্রীতি বা ঘুষের কোনো স্থান নেই।

ইসলামিক ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেছেন, শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোষ করা যাবে না। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। শিশুদেরকে যেভাবে শেখানো হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। তারা আমাদের চালচলন, আচার-আচরণ ও কথাবার্তা অনুসরণ করে থাকে। একারণে শিক্ষার ক্ষেত্রে কোনরূপ অবহেলা করা যাবে না। তিনি প্রকল্প সংশ্লিষ্ট ১কর্মকর্তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

ইসলামিক ডেস্ক: ফলমূল, শস্যদানা কিংবা জমিনে উৎপাদিত প্রতিটি জিনিসই মহান আল্লাহর অগণিত নিয়ামতের অংশ। আল্লাহ তায়ালা তাঁর অসীম ক্ষমতায় আকাশ-জমিনের সবকিছু মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও প্রায়শই এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে।