
এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, আমাদেরকে ইসলামের আদর্শ সমুজ্জ্বল রাখতে কাজ করতে হবে। সত্যের ধারা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। প্রিয় নবীর আদর্শকে ধারণ করে আমাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করতে হবে।

ইসলামিকে ডেস্ক:মানবজীবনের প্রকৃত সাফল্য কেবল ইহকালীন অর্জনে সীমাবদ্ধ নয়; বরং পরকালের মঙ্গলই প্রকৃত সাফল্যের প্রতীক। আল্লাহ তায়ালা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেন, অতীতের জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নিতে। যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছে, তারা ধ্বংসের মুখে পতিত হয়েছে। আর যারা খোদাভীতি ও সৎকর্মে জীবন পরিচালনা করেছে, তাদের জন্য পরকালে রয়েছে চিরস্থায়ী শান্তির আবাস।

এগ্রিলাইফ২৪ ডটকম: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানব সভ্যতার অগ্রযাত্রায় জ্ঞান অন্যতম চালিকাশক্তি। এই জ্ঞান অর্জন, বিকাশ ও প্রসারের অন্যতম মাধ্যম হলো গবেষণা। গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা।

এগ্রিলাইফ২৪ ডটকম: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাসজিদ-উত তাকওয়া ধানমন্ডি সোসাইটি নানামাত্রিক আয়োজনে মহানবী (সা.) এর সীরাত উপস্থাপনের যে প্রয়াস চালিয়েছেন সেটা অনন্য।মহানবী (সা.) সিরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে।

এগ্রিলাইফ২৪ ডটকম: লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত এ প্রতিযোগী পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে পুরস্কারস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করে।

ইসলামিক ডেস্ক: বর্তমান সমাজে পাপাচার ও গুনাহ দিন দিন বেড়ে যাচ্ছে অশ্লীলতা, অন্যায়, দুর্নীতি, প্রতারণা, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া যেন সাধারণ হয়ে উঠেছে। এ অবস্থায় মানুষের উচিত দ্রুত তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। কারণ একমাত্র আল্লাহর দিকেই আমাদের মুক্তি, শান্তি ও সফলতা নিহিত।

এগ্রিলাইফ২৪ ডটকম: ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবছর সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১(বিশেষ), হজ প্যাকেজ-২ ও হজ প্যাকেজ-৩ শিরোনামে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে । ২০২৬ সনে হজযাত্রী প্রতি বিমান ভাড়া কমানো হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১(বিশেষ)এর খরচ ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, হজ প্যাকেজ-২ এর খরচ পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এর খরচ চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।