এগ্রিলাইফ২৪ ডটকম:জমকালো বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিবর্তে ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে এসেছে রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড এয়ারটেল। আমাদের দৈনন্দিন জীবনের খুব কাছের একটি গল্পকে কেন্দ্র করে ব্র্যান্ডটি নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’।

এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেটে বুধবার (১১ই মার্চ) অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিযোগিতা “হাওর হ্যাকাথন: ইনোভেশনস ইন ক্লাইমেট অ্যাকশন ২০২৬” এর চূড়ান্ত পর্বে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সেরা ১২টি দল অংশগ্রহণ করে।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘একুশের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি অফিসার পরিষদ।

ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বিএনসিসি প্লাটুনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) ডরমিটরিতে এই আয়োজন করা হয়।

শেকৃবি প্রতিনিধি: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী ও উদ্ধার কার্যক্রম উপস্থাপন করা হয়।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ‘ইফতার ইভেনিং-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধিঃপবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।