সিকৃবি প্রতিনিধিঃ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে ৮ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিকৃবি লেকপাড়ে গিয়ে শেষ হয়।

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউটের নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের সম্মাননা পুরস্কার ও মেডেল পেয়েছেন বাকৃবির রোভার স্কাউট সম্পাদক ড. মো. জহিরুল আলম।

বাকৃবি প্রতিনিধি:পবিত্র রমজানের মহিমায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে বাকৃবি পশুপালন অনুষদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বর্ষের ৫০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বাকৃবি প্রতিনিধিঃ 'মেহেদীর রঙে শুরু হোক ঈদের আনন্দ' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে 'মেহেদী উৎসব'। বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্রী হলের তারুণ্যদীপ্ত ছাত্রীদের আয়োজনে এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় ওই মেহেদী উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ওই আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলের হল প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) ওই হলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফজলুল হক হলের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ ইফতার কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।