
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাকৃবি শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে আশরাফুল হক হল সংলগ্ন খেলার মাঠে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন হল মসজিদের ইমাম, বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন,অফিস সম্পাদক ইউনুস বিন হোসাইন, প্রচার ও ছাত্র অধিকার সম্পাদক শিবলী সাদীসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বাকৃবি সংবাদদাতা:রমজানের মাহাত্ম্য ও আনন্দ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক এ আয়োজনে এক হাজারের অধিক নারী শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রবর্তিত মর্যাদাপূর্ণ ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৩ জন রোভার স্কাউট। অসামান্য সমাজসেবা এবং জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ের এই অনন্য সম্মাননা লাভ করেন তারা।

বাকৃবি প্রতিনিধি:শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন ও মাননীয় রাষ্ট্রপতির সুস্থতা কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল মসজিদে কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কোর্সের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ মার্চ ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

বাকৃবি প্রতিনিধি:ভারতের একটি ট্রেনের টয়লেট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি কলকাতার মনিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ মার্চ ভারতের ব্যাঙ্গালুরু থেকে কলকাতা ফেরার পথে এ ঘটনা ঘটে।