
এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষকদের জন্য আজ বৃহস্পতিবার ‘নৈতিক বিধিবিধান’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের জন্য ‘Workshop on ethical principles of university teachers’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে 'ভেটেরিনারি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা শক্তিশালীকরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্লিনিক্যালি দক্ষ ভেটেরিনারি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যকে সামনে রেখে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষার আধুনিকায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার। সকাল ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের পর শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

গাকৃবি প্রতিনিধি:গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘উইন্টার ২০২৫’ টার্মের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত মেধাবীদের পাশাপাশি নাইজেরিয়া থেকে আগত পিএইচডি শিক্ষার্থীসহ ২৪৯ জন এমএস এবং ৫ জন পিএইচডি শিক্ষার্থীর সমন্বয়ে মোট ২৫৪ জন শিক্ষার্থী নিয়ে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বাকৃবি প্রতিনিধিঃমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমিতির সদস্যরা উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বাকৃবি প্রতিনিধিঃমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বায়ান্নর ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো এবং এর গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে তারা নির্মাণ করেছেন বিশেষ প্রামাণ্যচিত্র 'ওয়ান হল, ওয়ান হার্ট, ওয়ান ভিশন'।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।