বাকৃবি প্রতিনিধি:পবিত্র রমজান, শব-ই-কুদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১২দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আগামী ১৫ মার্চ (রবিবার) হতে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। গতকাল রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দিনের সাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাকৃবি প্রতিনিধি:ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইফতার মাহফিলে আমন্ত্রিত প্রায় পাঁচ শতাধিক অতিথি অংশগ্রহণ করে।

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। হায়ার এডুকেশন এক্সেলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় এনহান্সিং দ্যা প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্যা ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি এন্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন এন্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ সাব প্রজেক্টের মাধ্যমে এই ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, এই প্লান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবে। এছাড়াও এমএস ও পিএইচডি শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পাওয়ার পাশাপাশি কৃষকরা গাছের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত যে কোন পরামর্শ নিতে পারবে।

শেকৃবি প্রতিনিধি: আজ সকাল ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে Netcom Learning-এর উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নারী শিক্ষার্থীদের আবাসিক 'জুলাই ৩৬' হলের খ-ব্লকের তৃতীয় তালায় গ্যাসের চুলা থেকে আগুন ধরার ঘটনা ঘটেছে। পরে হল কর্মচারীর দক্ষতায় দ্রুতই ওই আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ৯টা ৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাকৃবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এর উদ্যোগে ঈশা খাঁ হল এবং শহীদ জামাল হোসেন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০১ মার্চ) হলের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাকৃবি প্রতিনিধিঃ নরসিংদী ও পাবনার ঈশ্বরদীতে পৃথক দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। আজ (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।