এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামী ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে "Annual Get-Together, Internship Feedback and Award Gala-2026"। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক এবং দেশের মৎস্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।

Agrilife24.com:Mobile operator Robi Axiata PLC partnered with PUBG Mobile Rising Star, a grassroots-level competitive tournament organised by the popular mobile game PUBG Mobile, as part of its ongoing engagement with Bangladesh's gaming community.

মো. জুলফিকার আলী: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর আয়োজনে সিলেট নগরীর হোটেল মেট্রা ইন্টান্যাশনাল এর সম্মেলন কক্ষে সিলেট অঞ্চলে কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাগণের সাথে মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা মহোদয়ের মতবিনিময় সভা ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। তিনি বলেন, উন্নত জীবনমান উপভোগ করতে হলে সুস্থ শরীর ও চাপমুক্ত মন অপরিহার্য। রবিবার (১৮ জানুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ভলিবল ও ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–২৬ (ছাত্র-ছাত্রী) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫-এর ছেলেদের ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে ঈসা খাঁ হল এবং সুলতানা রাজিয়া হল।

এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, কৃষি শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব দিবে সিকৃবি’র শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকবৃন্দ। তিনি বলেন, সিকৃবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হলে সরকারী-বেসরকারী পর্যায়ে সহযোগিতা প্রয়োজন। ১৮ জানুয়ারি (রবিবার) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপে খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী সিকৃবি’র মেধাবী শিক্ষার্থী রিদিমা আক্তার রিয়া ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: বরিশাল বিভাগীয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) কল্যাণ সমিতির উদ্যোগে “বার্ষিক বনভোজন ২০২৬” অত্যন্ত আনন্দঘন, সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবর (১৬ জানুয়ারী) গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যান উন্নয়ন কেন্দ্রে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।