
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের নয়টি কৃষি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে বেলা ২টায় কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বেলা ২টা থেকে শুরু হয়। এ পরীক্ষায় মোট ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৫১ জন, যা উপস্থিতির হার ৯১ শতাংশ।

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ২টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২টা থেকে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিকৃবিতে এ বছর ২২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৫৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃক ঢাকায় কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের অতর্কিত হামলায় ঈশা খাঁ হলের ৪ জন ও মাওলানা ভাসানী হলের ১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।