
ইসলামিক ডেস্ক: অর্থ উপার্জন ও ব্যয় হতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মহান রাব্বুল আলামিন ইসলাম হালাল-হারামের সুস্পষ্ট সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছে। তবে হালালভাবে উপার্জিত অর্থসম্পদ যথেচ্ছ ব্যয় করার ব্যাপারে ইসলাম সব সময় সতর্ক করেছে।

ইসলামিক ডেস্ক: মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি ইত্যাদি। জীবন জীবিকার এসব ব্যয় মেটাতে আমাদেরকে কোন না কোন পেশায় যুক্ত হতে হয়। জীবন জীবিকা চালানোর জন্য আমাদেরকে অবশ্যই বৈধ পন্থায় উপার্জন করতে হবে। পবিত্র কোরআন এবং হাদীসে এ ব্যাপারে ব্যাপক হুরুত্ব দেওয়া হয়েছে।

ইসলামিক ডেস্ক: দুনিয়ায় আমাদের জীবনযাত্রায় প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। কারণ মানুষ সামাজিক জীব। আমাদের আনন্দ বেদনায় প্রতিবেশীরাই সবচেয়ে আগে ছুটে আসে। গ্রামে অথবা মফস্বল শহরে প্রতিবেশীর প্রতি আমাদের ভালোবাসা সহমর্মিতা তুলনামূলক এখনো বজায় থাকলেও ইট-পাথরের শহরে আজকাল এ বিষয়ে মানুষের মধ্যে চরম অবহেলা দেখা যায়। যা কখনোই কাম্য নয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এদেশ আমাদের সকলের। দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্বও সকল ধর্মের মানুষের। আজ বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ইসলামিক ডেস্ক: ‘ইসলাম অর্থ হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে সাম্প্রদায়িকতা, জুলুম, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচারের কোনো স্থান নেই। যারা প্রকৃত পক্ষে ইসলামি শিক্ষায় শিক্ষিত তারা কখনোই অন্যের উপর জুলুম-নির্যাতন করতে পারেন না। জুলুম একটি মহাপাপ। একটি মারাত্মক কবিরা গুনাহ। যার গন্তব্য হলো জাহান্নাম।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে চোপিনগর ইউপি সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ এর স্মরণে দোয়া মাহফিল ও খাবার পরিবেশন করেন। বৃহস্পতিবার বাদ মাগরিব প্রতি বছরের ন্যায় পরিবার পক্ষে থেকে শাহনগর হাফেজিয়া মাদ্রাসায় এতিমখানার শিক্ষার্থী ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। তাঁর আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি এবং সেটা যদি আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চা করতে পারি তাহলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারব। আমরা একটি বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।