
এগ্রিলাইফ২৪ ডটকমঃ ধর্ম উপদেষ্টা বলেছেন, বই জ্ঞানের বাহক। বইপাঠের মাধ্যমে জ্ঞানের অনুষদ বিস্তৃত হয়। আজ বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় ড. মুহাম্মদ সাদিক হুসাইনের 'ওরিয়েন্টালিজম ও ইসলাম' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এগ্রিলাইফ২৪ ডটকমঃ এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকমঃ ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবছর সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে । সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটির মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবারের তুলনায় এবছর প্যাকেজ দুটিতে খরচ কমেছে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ১৪৮ টাকা ও ১১ হাজার ৭১০ টাকা।

ইসলামিক ডেস্কঃ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য খাদ্যগ্রহণ অপরিহার্য। তবে খাদ্য যেমন স্বাস্থ্যকর হতে হবে তেমনি হতে হবে পুষ্টিকর। আর ইসলামে হালাল উপায়ে অর্জিত অর্থের দ্বারা খাদ্য গ্রহণে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জীবনের সব ক্ষেত্রে পবিত্রতা রক্ষা এবং হালাল খাদ্য গ্রহণ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান।

এগ্রিলাইফ২৪ ডটকমঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম সমাজ হলেন আলোকবর্তিকা। তারা সমাজে আলো বিকিরণ করে। মানুষকে আলোর পথে আহ্বান করে। আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য।

এগ্রিলাইফ২৪ ডটকমঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মাঝে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে।

ইসলামিক ডেস্কঃ মানব চরিত্রের অন্যতম একটি হলো হিংসা। অন্যের সুখ, শান্তি ও ধন–সম্পদ দেখে আমাদের অনেকেই হিংসা করে। ব্যক্তি, পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, ঈর্ষাকাতরতা, কলহ-বিবাদ যেন এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য পবিত্র কোরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন, ‘আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন, সে জন্য কি তারা তাদের ঈর্ষা করে?’ (সুরা আন-নিসা, আয়াত: ৫৪)